• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কৃষকদলের ঢাকা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৫
আপডেট: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৩৫

কৃষকদলের ঢাকা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সংগঠনের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, হাজি মো. জুয়েল মোল্লাকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আবু হানিফ মিয়াকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট (আংশিক) আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

কমিটি জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল অনুমোদন করেছেন।