• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ৭:৩৫

ইইউ পর্যবেক্ষক না পাঠালে নির্বাচন গ্রহণযোগ্যতায় প্রভাব পড়বে না

নিউজ ডেস্ক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক দল না পাঠালে বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না বলে মনে করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ ভিয়েতনামের সম্পর্ক নিয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইউরোপীয় ইউনিয়ন থেকে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে, আমরা আপনাদের জানিয়ে দেব। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না। একইসঙ্গে নির্বাচনের গ্রহণে কোনো ধরনের প্রভাব পড়বে না।

প্রতিমন্ত্রী বলেন, অতীতের নির্বাচনগুলোও তাই বলে। এটা আমার আজকের প্রতিক্রিয়া। আমরা যখন অফিশিয়ালি জানব আরও বিস্তারিত জানাতে পারব।

এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না বলে জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। সাংবাদিকদের তিনি বলেন, আপাতত পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

প্রসঙ্গত, চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধি দল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটি প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষণ পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com