• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে আ’লীগের ১০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ ১২:০৭

কিশোরগঞ্জের ভৈরবে আ’লীগের ১০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিউজ ডেস্ক
কিশোরগঞ্জের ভৈরবে স্বেচ্ছাসেবকলীগ নেতা রফিকুল ইসলাম জসিমের নেতৃত্বে ১০ আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শহরের কমলপুরস্থ বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক যোগদান

অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্চাসেবক লীগের তথ্য গবেষণা ও পাঠাগারবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জসিমসহ ১০ আওয়ামী লীগ নেতাকর্মী কেন্দ্রীয় বিএনপিতে যোগদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল।

জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ১৫ জুলাই ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হেকিম রায়হান ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামালের স্বাক্ষরিত এক নোটিশে জসিমকে বহিষ্কার করা হয়।

যোগদানকারী অন্য নেতাকর্মীরা হলেন- মো. হেলাল মিয়া, বিল্লাল মিয়া, লিটন মিয়া, শাহ হোসেন, সুমন মিয়া, গিয়াস উদ্দিন, জালাল উদ্দিন, জুয়েল মিয়া ও সাইমন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল জানান, জসিম বিএনপিতে যোগদান করেছে শুনেছি। সে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য গবেষণা ও পাঠাগারবিষয়ক সম্পাদক ছিল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২ মাস আগে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বর্তমানে স্বেচ্ছাসেবক লীগে তার কোনো পদ নেই।

ময়মনসিংহ বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, ভৈরব উপজেলা বিএনপি সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফ ফুলের তোড়া দিয়ে ১০ আওয়ামী লীগ নেতাকর্মীকে বিএনপিতে বরণ করে নেন।