বিনোদন ডেস্ক
দেশের স্বনামধন্য ফ্যাশন হাউজ বিশ্বরঙ এবারের শারদীয় দুর্গোৎসবে একটি থিম সং প্রকাশ করেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত একটি গান নিয়ে এই থিম সং করা হয়েছে। গানটির কথা হলো – ‘শিউলি ফুল, শিউলি ফুল, কেমন ভুল, এমন ভুল, রাতের বায় কোন মায়ায় আনিলো হায় বনছায়ায়, ভোরবেলায় বারে বারেই ফিরিবারে হলি ব্যাকুল, কেন রে তুই উন্মনা নয়নে তোর হিমকণা।’
গানটি গেয়েছেন সেরাকন্ঠের জনপ্রিয় গায়িকা সুস্মিতা সাহা। সঙ্গীতায়োজন করেছেন জিয়াউল হাসান পিয়াল। আর এতে মডেল হয়েছেন ঢাকার চলচ্চিত্রের শীর্ষ নায়িকা ও জনপ্রিয় মডেল বুবলী। তার সঙ্গে আছেন মডেল ও চিত্রনায়ক ইমন। গানটির ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী।
থিম সং নিয়ে বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, শরৎ এর আগমনে চারিদিকে উৎসব এর আমেজ চলে এসেছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজায় ‘বিশ্বরঙ’-এর এবারের আয়োজনে রয়েছে বিশেষ বৈচিত্র্যময়তা। বাঙালীর জীবনে দূর্গোৎসবের এই আনন্দকে আরও রাঙিয়ে দিতে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ এর বিশেষ আয়োজন।
পূজার বিশেষ আয়োজন দেখতে চোখ রাখুন বিশ্বরঙ-এর অফিসিয়াল ফেসবুক পেজে এবং সব কালেকশন দেখতে এবং অর্ডার করতে ভিজিট করুন : www.bishworang.website এবং বিস্তারিত জানতে কল করুন: 01819-257768 এই নাম্বার।
থিম সংয়ের লিংক : https://fb.watch/nbyND8sMhm/?mibextid=9R9pXO

