• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এখন আর ঘরে থাকা যাবে না ঘ‌রে থাকার সময় নেই: দুদু

প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:২১
আপডেট: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১:২১

এখন আর ঘরে থাকা যাবে না ঘ‌রে থাকার সময় নেই: দুদু

নিউজ ডেস্ক

দলীয় নেতাকর্মী‌দের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন আর ঘরে থাকা যাবে না। ঘ‌রে থাকার সময় নেই। দল থেকে যখনই ডাক আসবে। যেখা‌নে যেভাবে থাকেন না কেন রাস্তায় নেমে যেতে হবে। ‌সোমবার (২৬ সেপ্টেম্বর) নয়াপল্টন দলীয় কার্যালয়ের নিচ তলায় ৯০’র ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য এবং ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপ‌তির বক্তব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদু বলেন, যে দেশের মানুষ গণতন্ত্র, স্বাধীনতার জন্য এক সাগর রক্ত দিয়েছে সেই দেশের স্বাধীনতার ঘোষকের স্ত্রী আজ জেলে। তিনি তিন তিনবারের প্রধানমন্ত্রীত্বের জীবনে কোন নির্বাচনে হারেননি। এমন জনপ্রিয় নেত্রীকে বর্বর সরকার আটকে রেখেছে, এটা মেনে নেওয়া যায় না।

তিনি ব‌লেন, এই জালিম সরকার আমাদের নেত্রীকে হত্যার পরিকল্পনা করছে, আমি এটাকে হত্যাই বলবো। এটা কোন মামলা না, সাজার প্রশ্নই উঠে না। নিজেদের আদালত দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে। এজন্য এই সরকারকে বিদায় করতে হবে। এর কোন বিকল্প নেই।

সা‌বেক এই সংসদ সদস‌্য ব‌লেন, ‘৯০ এর স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্রীরা লাঠি নিয়ে হল থেকে বেরিয়ে এসেছিল আর ছাত্ররা তো জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। সেই লড়াইটার কথা আমাদেরকে স্মরণ করতে হবে। ’৯০ এর গণঅভ্যুত্থানের বীররা আছে, তার সাথে সাথে বর্তমান সময়ের বীররাও আছে তাদেরকে আরও বেশি এগিয়ে আসতে হবে।

এ সময় সভায় উপস্থিত ছিলেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য মির্জা আব্বাস, চেয়ারপার্স‌নের উপ‌দেষ্ঠা হা‌বিবুর রহমান হা‌বিব, যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, ফজলুল হক মিলনসহ বি‌ভিন্ন ডাকসুর বি‌ভিন্ন পর্যা‌য়ের নেতারা।