• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অক্টোবর-ডিসেম্বর ও জানুয়ারিতে খেলা হবে : ওবায়দুল কাদের

প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫১
আপডেট: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ ১২:৫১

অক্টোবর-ডিসেম্বর ও জানুয়ারিতে খেলা হবে : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক

আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমিন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, অক্টোবর থেকে ডিসেম্বর তিন মাস এবং জানুয়ারির প্রথম সপ্তাহে খেলা হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ না করলে তার সরকারকে অপসারণে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজপথে নামবে বলে হুঁশিয়ারির জবাবে এই ঘোষণা দেন।

বিএনপি হুঁশিয়ারি দিয়ে আসছে যে দলটি এবং তার সহযোগীরা নির্বাচনের আগে ঢাকার রাজপথ দখল করবে। কারণ তারা আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকালে টঙ্গী সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সময়ই বলে দেবে কে ঢাকা দখল করবে। ফখরুল (বিএনপি মহাসচিব) ইদানীং কাঁদছেন। খালেদা জিয়ার জন্য ৪৮ মিনিটেরও আন্দোলন করতে পারেননি।’

সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর শহর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগে নিজের যত্ন নিন। আপনারা ট্রাম্পকেও সামলাতে পারবেন না; তাহলে আপনারা আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করতে চান?’

কাদের বলেন, চলতি মাসের ২৮ তারিখ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান ও সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com