• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফলে জামালপুরে ছাত্রদলের মতবিনিময়

প্রকাশ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫১
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ২:৫১

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফলে জামালপুরে ছাত্রদলের মতবিনিময়

নিউজ ডেস্ক

আগামী রোববার অনুষ্ঠেয় ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ সফল করার লক্ষ্যে জামালপুরে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের বটতলাস্থ ছাত্রদল কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করে জামালপুর জেলা ছাত্রদল। জেলা ও জেলার অধীনস্ত সকল ইউনিটের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় প্রতিনিধি টিমের এই মতবিনিময় সভা হয়।

সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একদফা দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১ অক্টোবর ময়মনসিংহ-কিশোরগঞ্জ রোডমার্চ হওয়ার কথা। রোডমার্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান নেতৃত্ব দেবেন।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. সোহেল রানা খানের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি মো. মোশাররফ সিদ্দিকীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো. জাকির হোসেন। প্রধান বক্তার বক্তব্য দেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান শাওন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা, উপজেলা, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

এদিকে মতবিনিময় সভা শেষে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করেন ছাত্রদল নেতারা। এতে জামালপুর জেলা ছাত্রদলের অধীনস্ত সকল ইউনিটের বিপুল সংখ্যক নেতা উপস্থিত ছিলেন।