জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় দল আশা প্রকাশ করে যে, উল্লিখিত নেতৃদ্বয় দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


