• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে আ’লীগের জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৪৪
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৪৪

রাজধানীতে আ’লীগের জনসমাবেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাওলায় জনসমাবেশ করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কাওলার সিভিল এভিয়েশন মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হবে।

দুপুর থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছেন নেতাকর্মীরা।

সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সুবাদে গ্রাম থেকে নগর, সব খানেই লেগেছে বদলের ছোঁয়া। যার সুফল পাচ্ছে সব প্রান্তের মানুষ। এ ধারা অব্যাহত রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করার আশা প্রকাশ করেন তারা।

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার (৭ অক্টোবর) জনসভা হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করে আজকের দিন নির্ধারণ করা হয়।