• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে বিএনপির অনশন অনুষ্টিত

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৪:৩৮
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৪:৩৮

9666369

সিলেটে বিএনপির অনশন অনুষ্টিত

নিউজ ডেস্ক
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।

শনিবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর রেজিস্ট্রি মাঠে এ অনশন কর্মসূচি পালিত হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনশনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

এসময় নেতাকর্মীরা দ্রুত খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেন।

অনশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এর আগে সকাল থেকে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী মিছিল সহকারে যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com