• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৫ দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হবে: কৃষিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৩৯
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩ ৩:৩৯

988859 1

১৫ দিনের মধ্যে নির্বাচনী পরিবেশ তৈরি হবে: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ নির্বাচনী পরিবেশ তৈরি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। শনিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে দলের ইশতেহার কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সব নির্বাচনের আগে আওয়ামী লীগ জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রতিশ্রুতি প্রণয়ন করে থাকে। অতীতে আমরা কি করেছি, কি আমাদের অর্জন, সেগুলো আমরা পর্যালোচনা করি। সে আলোকে আমরা সব নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করি। এবারও আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনের জন্য ইশতেহার কমিটি করা হয়েছে।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। গত নির্বাচনে ছিল ‘গ্রাম হবে শহর’।

তিনি আরও বলেন, ২০২০ সালে করোনা মহামারি এবং পরে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ফলে আমাদের অর্থনীতির ওপর বড় আঘাত আসে। সেই আঘাতের কারণে আমাদের প্রবৃদ্ধির যেই লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জন সম্ভব হয়নি। আমাদের অর্থনীতিও টানাপোড়েনের মধ্যে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারেও কিছু পণ্যের অস্বাভাবিকভাবে দাম বেড়েছে। সেগুলো মোকাবিলা করেই দেশ এগিয়ে যাচ্ছে।

কৃষিমন্ত্রী বলেন, আমরা এবারও ৬ ভাগের মতো প্রবৃদ্ধি অর্জন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা আট ভাগ, তা সম্ভব হয়নি। অর্থনৈতিক টানাপোড়েন কাটিয়ে উঠতে আমাদের আরও কিছু সময় লাগবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com