• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার পতনের স্বপ্নে নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছে বিএনপি :কাদের

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৬:৪৯
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৬:৪৯

সরকার পতনের স্বপ্নে নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছে বিএনপি :কাদের

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও ডিসেম্বরের মতো সরকার পতনের স্বপ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছেন। ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল সারা বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের ডিসেম্বর মাসের মত ঢাকা আনতে শুরু করেছে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা শহর আবার অবরোধ করার স্বপ্ন দেখছে বিএনপি বলে জানান কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির অর্থ সহায়তা আগের চেয়ে বেড়েছে। পশ্চিমা বিশ্বের সমর্থন-সহায়তা নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে, আজগুবি খবর ছড়াচ্ছে মির্জা ফখরুল।’

এবার বিএনপিকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘ডিসেম্বরের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে বিএনপির।’

আওয়ামী লীগের কঠোর অবস্থানের কথা নিশ্চিত করে তিনি আরও বলেন, ‘অবরোধ করলে বিএনপি অপরাধ হয়ে যাবে।’

সেতু মন্ত্রী বলেন, ‘বিএনপির সাহস-সঞ্চার করে বিদেশিদের উপর নির্ভর করে আর আওয়ামী লীগের সাহস জনগণ।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com