• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

১৮ তারিখ পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৯:১৯
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৯:১৯

১৮ তারিখ পাল্টা কর্মসূচি দিল আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
বুধবার (১৮ অক্টোবর) বিএনপি অবরোধের ঘোষণা দিয়েছে দাবি করে তাদের কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘১৮ তারিখ আমরাও এই বঙ্গবন্ধু এভিনিউ, গুলিস্থান এলাকা, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আমরা জমায়েত হব।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের বলি, ১৮ তারিখে আরও বেশি করে আসতে হবে।’

বুধবারের কর্মসূচির জন্য বিএনপি আগে থেকেই ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লোক নিয়ে এসেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি ঢাকা শহরে লোক জমায়েত, অবরোধ করবে। সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।’

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে সমাবেশ আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের কেন্দ্রীয় ও নগর নেতারা।