• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নির্বাচন কমিশনের দৃষ্টিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে: ইসি সচিব

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:২০
আপডেট: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৮:২০

989869

নির্বাচন কমিশনের দৃষ্টিতে আইনশৃঙ্খলার পরিস্থিতি শান্তিপূর্ণ আছে: ইসি সচিব

নিউজ ডেস্ক
বাংলাদেশের যে আইনশৃঙ্খলার পরিস্থিতি, আমাদের দৃষ্টিতে, কমিশনের দৃষ্টিতে শান্তিপূর্ণ আছে এবং উদ্বিগ্ন হওয়ার মতো কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, পরবর্তীতে কোনো পরিস্থিতির যদি উদ্ভব হয় তবে অবশ্যই কমিশন তাদের আইনানুগভাবে সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুক্তিযুদ্ধ বিরোধীরা যাতে অংশ নিতে না পারে, সে উদ্যোগ নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে সম্প্রীতি বাংলাদেশ নামের সামাজিক সংগঠন। একই সঙ্গে তারা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও জানিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এক মতবিনিময় সভায় এমন চারটি দাবি উত্থাপন করেন সংগঠনটির নেতারা। সভাশেষে ইসি সচিব এক প্রশ্নের জবাবে বলেন, ইতোমধ্যেই আপনারা জেনেছেন সম্প্রীতির বাংলাদেশের সঙ্গে কমিশনের বৈঠক হয়েছে। সম্প্রীতি বাংলাদেশ মোট চারটি প্রস্তাবনা রেখেছেন। চারটি প্রস্তাবনার বিষয়ে কমিশন তাদের আশস্ত করেছেন এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবে।

বৈঠক শেষে সম্প্রীতি বাংলাদেশের সভাপতি পীযূষ বন্দ্যোপাধ্যায়সহ সম্প্রীতি বাংলাদেশের ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। আর ইসির পক্ষ থেকে নির্বাচন কমিশনাররা এবং ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com