• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ফিচার পোস্ট

বিএনপি নেতা আব্দুল আজিজের বাড়িতে পুলিশ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ২:২১
আপডেট: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ২:২১

বিএনপি নেতা আব্দুল আজিজের বাড়িতে পুলিশ

নিউজ ডেস্ক : গোলপগঞ্জের প্রবাসী বিএনপি নেতা ও সাংবাদিক ডাক্তার আব্দুল আজিজের খোঁজে তার বাড়িতে গিয়েছিল পুলিশের একদল সসদস্য। রোববার ( ১৫ অক্টোবর) রাতে তারা তার বাড়িতে উপস্থিত হয়। তবে তারা কোন থানার পুলিশ তা জানাতে পারেন নি যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ডা. আব্দুল আজিজের আত্মীয় স্বজন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বাড়ির লোকজন এ প্রতিবেদক কে জানান, রোববার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে পুলিশের পোশাক পরা অন্তত ৬/৭ জন লোক ডাক্তার আব্দুল আজিজের গোলাপগঞ্জের বুধবারীবাজার ইউনিয়নের লামাচন্দরপুরের বাড়িতে উপস্থিত হয়। এসময় তারা বাড়ির লোকজনকে ডেকে আব্দুল আজিজের অবস্থান সম্পর্কে জানতে চায়।

তার সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা সম্পর্কেও নানা প্রশ্ন করে। তারা বাড়িতে অবস্থানকালে নারী ও শিশুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, তার বিরুদ্ধে সিলেটের কোনো থানায় কোনো মামলা না থাকলেও ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ ২০১৭ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় তার বাড়িতে পুলিশী উপস্থিতি কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ডাক্তার আব্দুল আজিজ যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা অনলাইন গণমাধ্যম জনতার আওয়াজ ডটকম’র প্রধান সম্পাদক। তিনি দীর্ঘদিন থেকে বাংলাদেশ জাতীতাবাদী দল- বিএনপির রাজনীতির সাথে জড়িত।

সূত্রঃ ক্রাইম সিলেট


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com