অন্যায়ভাবে কারাবন্দি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলু’র গুলশানের বাসায় গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এসময় বিএনপি মহাসচিব দুলু’র স্ত্রী সাবিনা ইয়াসমিন এর সঙ্গে কথা বলেন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতা জানান।
উল্লেখ গত ১৮ অক্টোবর রাতে আইন-শৃঙ্খলা বাহিনী বিনা ওয়ারেন্টে বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট রুহুল কদ্দুস তালুকদার দুলুকে বাসা থেকে আটক করে নিয়ে যায়।

