• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফের সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ২:১৭
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩ ২:১৭

966685 1

ফের সিসিইউতে নেওয়া হলো খালেদা জিয়াকে

নিউজ ডেস্ক

শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়।

খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ সময় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে।

গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তার পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

মাঝে পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করা হলেও তাতে সরকারের সাড়া মেলেনি। অবশ্য মাঝে পুরো মেডিকেল বোর্ড আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে উন্নত কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com