• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকায় জামায়াতের সমাবেশ নিয়ে যা বললো ডিএমপি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৫:২০
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৫:২০

ঢাকায় জামায়াতের সমাবেশ নিয়ে যা বললো ডিএমপি

নিউজ ডেস্ক
জামায়াতকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে। ডিএমপি তাদের অনুমতি দিবে কি না জানতে চাইলে যুগ্ম কমিশনার বিপ্লব কুমার বলেন, সংবাদ মাধ্যমে আগেও বলেছি, ‘জামায়াতের বিষয়ে ডিএমপির অবস্থান অত্যান্ত লাউড এ্যান্ড ক্লিয়ার, জামায়াতকে ঢাকার কোথাও সভা-সমাবেশ করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘জামায়াত স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধাপরাধীতে অভিযুক্ত একটি দল। যে দলটির নিবন্ধন উচ্চ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন বাতিল করেছে। জামায়াতকে কোনো সুযোগ দেওয়া হবে না।’

জামায়াতে শাপলা চত্বরে সমাবেশ করবে। তারা অনুমতি নয়, সহযোগিতা চায়। ডিএমপি সমাবেশে সহযোগিতা করবে কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে আগাচ্ছি। শুন্য সহিষ্ণুতা। তাদেরকে কোথাও কোনো সুযোগ দেওয়া হবে না। তারপরও তারা আইন ভঙ্গ করে বিনা অনুমতিতে রাজধানীতে সভা-সমাবেশ করতে চায়। আইন তার আপন গতিতে চলবে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২৮ অক্টোবর সমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীদের আটক করার অভিযোগের বিষয় যুগ্ম কমিশনার বলেন, এই অভিযোগ ভিত্তিহীন। এটা মিথ্যা কথা। কোনো দলের রাজনৈতিক সমাবেশকে ঘিরে আমরা গ্রেফতার করি না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যে আটটি বিভাগ রয়েছে। প্রত্যেক থানার ওসি ও ডিসিদের বলা হয়েছে, ওয়ারেন্টপ্রাপ্ত আসামি, সন্দেহভাজন আসামি, তদন্তে পাওয়া আসামিদের গ্রেফতার করতে বলা হয়েছে। নাশকতা সৃষ্টি চেষ্টাকারীদের গ্রেফতার করা হবে। কোনো সাধারণ মানুষকে হয়রানি করা বা গ্রেফতার করার সুযোগ ডিএমপি পুলিশের নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্ত পর্যন্ত সুস্পষ্ট কোনো হুমকির তথ্য নেই। এরপর আসবে কি না সেটা তো বলা যাচ্ছে না। তবে আমাদের গোয়েন্দা পুলিশের সদস্যরা কাজ করছে। এখন পর্যন্ত হুমকি নেই। ঢাকা মহানগর পুলিশ অত্যন্ত সক্ষম। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত রয়েছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com