• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাবিতে ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার আনা হয়েছে অভিযোগ রিজভীর

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১১:০৮
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১১:০৮

ঢাবিতে ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার আনা হয়েছে অভিযোগ রিজভীর

নিউজ ডেস্ক
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করার জন্য ক্ষমতাসীন দলের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবিতে) অনেক অস্ত্রধারীকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি ২০ গাড়ি সশস্ত্র ক্যাডার একজন মন্ত্রীর নেতৃত্বে চট্রগ্রাম থেকে আনা হয়েছে বিএনপির সমাবেশে হামলা চালানোর জন্য। এসব ভয় দেখিয়ে গণতন্ত্রকামী জনগণকে রুখে দেয়া যাবে না।’

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী সরকারের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘বিএনপির সমাবেশে বাধা দিয়ে কি লাভ লাভ হয়েছে? এত অন্যায় এত হামলা মামলা নির্যাতনের পরেও গণতন্ত্র হারা মানুষে মানুষে মুখরিত নয়াপল্টন। বিএনপির মহাসমাবেশকে বানচাল করার জন্য মনে হচ্ছে এক ধরনের সান্ধ্য আইন জারি করেছে সরকার।

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। তার পরও এমন কোন বাধা নেই যা সরকার দেয় নাই। গ্রেফতারের হিড়িক চালানো হয়েছে। সরকার বাধা দিয়েছে এই কারণে যে বাধা না দিলে উত্তাল জনশ্রোতে ধাবিত হবে বিএনপির মহাসমাবেশ। যারা রাষ্ট্রীয় এত নিপীড়নকে উপেক্ষা করে আসছে তারাইতো জাতীয় বীর। নেতা-কর্মীরা বুক চিতিয়ে সমাবেশে আসছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভরসার শক্তি হচ্ছে জনগণ। জনগণের শক্তির কাছে যেকোন অপশক্তিই পরাজিত হয়। যারা ন্যায়ের পক্ষে তারা কখনও পরাজিত হয় না।’

সংবাদ সম্মেলনে রিজভী জানান, এ পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী মহাসমাবেশকে কেন্দ্র করে গত চারদিনে মোট গ্রেফতার করা হয়েছে প্রায় ১৬৮০ জন নেতাকর্মী।

গতকাল থেকে এখনপর্যন্ত মোট গ্রেফতার করা হয়েছে ৬৬০-এর অধিক নেতাকর্মী এবং মিথ্যা মামলা হয়েছে ২২ টি। এবং গত ২৮ ও ২৯ জুলাই তারিখ হতে অদ্যাবধি বিএনপি’র কেন্দ্র ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশের প্রাপ্ত তথ্যানুযায়ী- মোট আহত ২১১০ জনের অধীক নেতাকর্মী, মোট মামলা ৪২২ টি, মোট গ্রেফতার ৪৩৫০ জন, মোট আসামি ২৮,৮৯০ জন,

এছাড়াও মোট ১৫টি মামমলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ ও প্রায় ৯০ জনের অধিক নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।