নিউজ ডেস্ক
নয়াপল্টনেই মহাসমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি। আজ সন্ধ্যায় মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার। তিনি বলেছেন, স্বল্প সময়ের মধ্যেই বিএনপিকে অনুমতির বিষয়টি জানিয়ে দেয়া হবে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। আওয়ামী লীগও একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে। ওদিকে পুলিশের অনুমতি না পেলে রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত।

