• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে বড় স্টেজ বানাবে বিএনপি, শুরু হয়নি মাইক লাগানো

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১০:৫৬
আপডেট: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ১০:৫৬

ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে বড় স্টেজ বানাবে বিএনপি, শুরু হয়নি মাইক লাগানো

নিউজ ডেস্ক
আগামীকাল শুক্রবারের নয়াপল্টনে অনুষ্ঠিতব্য মহাসমাবেশে ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে স্টেজ বানাবে বিএনপি। রাত নয়টা পর্যন্ত লাগানো হয়নি কোনো মাইক।

এর আগেও নয়াপল্টনে সমাবেশগুলোতে ভ্রাম্যমাণ ট্রাক দিয়ে স্টেজ বানিয়ে কর্মসূচি পালন করে আসছে দলটি।

গেল বছরের ১০ ডিসেম্বর শেষ মুহূর্তে গোলাপবাগে বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে গভীররাতে মঞ্চ তৈরির কাজ শুরু করে, যা ভোরবেলাই সমাপ্ত হয়।

এই মহাসমাবেশে কেনো ভ্রাম্যমাণ স্টেজ হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপার্সনের এক প্রতিনিধি ব্রেকিংনিউজকে বলেন, ‘সময় খুব কম। এত অল্প সময়ে বড় স্টেজ করা সম্ভব নয়। তাই ভ্রাম্যমাণ মঞ্চ তৈরি করা হবে।’

জানা গেছে, ইতিমধ্যে মঞ্চ তৈরির জন্য বেশ কয়েকটি ট্রাক দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শাহজাহামপুরস্থ বাসভবনের সামনে রাখা হয়েছে। তবে, আগে মঞ্চ তৈরি করা হতো পিকআপ দিয়ে, এবার বড় বেশ কয়েকটি ট্রাক দিয়ে বানানো হবে ভ্রাম্যমাণ মঞ্চ।