• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আরামবাগে জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত নেতাকর্মী

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৩৭
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১১:৩৭

আরামবাগে জড়ো হয়েছেন হাজার হাজার জামায়াত নেতাকর্মী

নিউজ ডেস্ক
সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে শনিবার রাজধানীর মতিঝিলে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। ঘোষিত কর্মসূচি সফল করতে এরই মধ্যে জামায়াতের অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছেন আরামবাগে।

জানা গেছে, মতিঝিল আরামবাগ এলাকায় জামায়াত শিবির নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে জড়ো হচ্ছেন।

শাপলা চত্বরে জামায়াতের মহাসমাবেশ করার অনুমতি মেলেনি। এ কারণে নেতাকর্মীরা আরামবাগে অবস্থান নিয়েছেন।

এদিকে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, শাপলা চত্বরে জামায়াতের মহাসমাবেশ সফল করতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামীকাল রাজধানীর শাপলা চত্বরে, বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমরা মহাসমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ মহাসমাবেশে রাজধানীর সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে নগরবাসীকে দলে দলে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।