• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে রাতেই প্রস্তুত হচ্ছে মঞ্চ

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৬:০৫
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ৬:০৫

নয়াপল্টনে রাতেই প্রস্তুত হচ্ছে মঞ্চ

ডেস্ক নিউজ

সরকার পতনের একদফা দাবিতে আজ ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে। মহাসমাবেশের অনুমতি পাওয়ার পর শুক্রবার রাতেই শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। আনা হয়েছে ট্রাক ও বাঁশ।

মহাসমাবেশকে কেন্দ্র করে বিকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা। রাত যতই বাড়ছে নেতাকর্মীদের ভিড় ততই বৃদ্ধি পাচ্ছে।

এদিকে নয়াপল্টনের সামনে এবং আশপাশের এলাকায় সমাবেশ সফল করতে এবং বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাদের মুক্তি চেয়ে পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাদের মুক্তির দাবি জানানো হয় এই সব পোস্টার ও ব্যানারে।

সারাদেশ থেকে আসা নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লাগাতার সরকার ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা সবাই সারা রাত নয়াপল্টনেই থাকবেন।

মহাসমাবেশকে ঘিরে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান ও এপিসি।