• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

নানা কৌশলে সিলেট বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঢাকায়

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:৩৩
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:৩৩

নানা কৌশলে সিলেট বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঢাকায়

নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ করছে বিএনপি। সমাবেশ উপলক্ষে সিলেট থেকে নানা কৌশলে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেছেন অনেকেই।

এ ছাড়া সমাবেশে যোগ দিতে দু-একদিন আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকার্মীরা।

বিএনপির এক নেতা জানিয়েছেন, তাদের কেউ ব্যবসার কাজে, কেউ পাসপোর্ট হাতে নিয়ে আবার কেউ ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রেসক্রিপশন হাতে নিয়ে ঢাকায় পৌঁছেন। আবার কেউ নৌকার স্টিকার লাগিয়েও ঢাকার যান।

সিলেট মহানগর বিএনপির সাধারণ এমদাদ হোসেন চৌধুরী বলেন, সমাবেশে অংশ নিতে গিয়ে নেতাকর্মীদের বাধার সম্মুখীন হতে হচ্ছে। সমাবেশস্থলে ইতোমধ্যে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম জানান, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সিলেটে ঢাকামুখী প্রতিটি বাসের সব সিটের টিকিট কাটা হয়। এই কয়েক দিন বাসের টিকিট বিক্রি স্বাভাবিক দিনের চাইতে বেশি ছিল এবং প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল।

সূত্র জানায়, গত কয়েক দিন ধরে সিলেট থেকে ট্রেন, মাইক্রোবাসে ও বিমানে টিকিট কেটে অনেক নেতাকর্মী ঢাকায় যান। কেউ কেউ বাধা এড়াতে বিমান ও বাসের টিকিট চড়া মূল্যে কেটেছেন।

জানা যায়, শনিবার সমাবেশের ব্যাপারে গত মঙ্গলবার বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপি যৌথভাবে প্রস্তুতি সভা করে। এ সভায় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা।

যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও আবুল কাহের চৌধুরী শামীমসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য দেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতারা জানান, সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকার মহাসমাবেশ যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। ওইদিন বলে দেওয়া হয়েছে, দলবদ্ধভাবে নয়, যার যার সুবিধামতো উপায়ে ঢাকায় যেতে। সমাবেশে যাওয়ার পথে সরকারের বাধার মুখে যাতে পড়তে না হয়, সেজন্য নেতাকর্মীদের দু-তিনদিন আগেই ঢাকায় যাওয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যপারে সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম বলেন, গত কয়েকদিন বাসের টিকিট অন্যান্য দিনের চাইতে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রীভর্তি ছিল। শুক্রবার থেকে স্বাভাবিকভাবে টিকিট বিক্রি হচ্ছে।

তিনি বলেন, প্রশাসন থেকে কোনো নির্দেশনা বা বাধা আসেনি। অনেক নেতাকর্মী বাসে গিয়েছেন কিন্তু কোনো বাস রির্জাভ করা হয়নি।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট থেকে কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় মহাসমাবেশে অবস্থান করছেন। ঢাকায় যাওয়ার পথে বাধার মুখে পড়তে হচ্ছে নেতাকর্মীদের। সমাবেশে সিলেট থেকে ১০ হাজার নেতাকর্মী যোগ দিয়েছেন বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com