• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিজয়নগর এলাকায় ব্যাপক সংঘর্ষ

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ২:৪১
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ২:৪১

বিজয়নগর এলাকায় ব্যাপক সংঘর্ষ

নিউজ ডেস্ক
বিএনপি’র মহাসমাবেশস্থলের কাছাকাছি বিজয়নগর এলাকায় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঠিক কী কারণে সংঘর্ষের সূত্রপাত তা জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আমাদের রিপোর্টার কাজী সুমন ও কিরণ শেখ জানান, পল্টন মোড়ের পর থেকে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত সড়কে বিএনপি’র নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে সংঘর্ষ হচ্ছে। পুলিশ পানির ট্যাঙ্কির আশপাশের গলিতে অবস্থান নিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ছে। সড়কের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে।

নাইটিঙ্গেল মোড়ের আশপাশেও ধোয়া উড়তে দেখা গেছে। সংঘর্ষের খবর আসায় বিএনপি’র সমাবেশস্থলেও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। মঞ্চ থেকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com