• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মঞ্চ তৈরিতে ট্রাক এনেছে জামায়াত, মাইক লাগানো শুরু

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:০০
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১২:০০

977447

মঞ্চ তৈরিতে ট্রাক এনেছে জামায়াত, মাইক লাগানো শুরু

নিউজ ডেস্ক
পুলিশের মৌখিক অনুমতি মিলেছে দাবি করে আরামবাগে মহাসমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। সমাবেশের মঞ্চ তৈরির লক্ষ্যে কয়েকটি ট্রাক আনা হয়েছে সেখানে। এছাড়াও মাইক লাগানোর কাজ শুরু করেছে।

এর আগে মতিঝিল শাপলা চত্বরে পুলিশের বাধা পেয়ে আরামবাগে জড়ো হয় জামায়াত-শিবিরের হাজার হাজার নেতাকর্মী। স্লোগানে স্লোগানে নিজেদের অবস্থানের জানান দিচ্ছে তারা। এদিকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেছেন। সেখানে ডিএমপির যুগ্ম-কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে বৈঠকে বসেছেন বলে খবর পাওয়া গেছে।

অন্যদিকে মতিঝিলের টয়েনবি সার্কুলার রোডের দিকে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজনকে গ্রেপ্তার করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। সে সময় পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন রয়েছে পুলিশের পর্যাপ্ত ফোর্স।

।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com