• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মতিঝিলে শিবিরের শোডাউন

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১০:০১
আপডেট: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ১০:০১

মতিঝিলে শিবিরের শোডাউন

নিউজ ডেস্ক

মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। ছবি-সমকাল
মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। ছবি-সমকাল

সরকার পতনের একদফা দাবিতে পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে রাজপথে শোডাউন দিচ্ছে শিবির।

শনিবার সকাল ৯টার দিকে মতিঝিলের আরামবাগের দিক থেকে একটি মিছিল নিয়ে ফকিরাপুল মোড়ে শোডাউন দিয়ে আবার আরামবাগের দিকে চলে যায়।

পরে মিছিলটি নিয়ে ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অবস্থান নেয় তারা। মিছিলের নেতৃত্ব দেয় শিবিরের ঢাকা মহানগর উত্তরের নেতা ফিরোজ আলম জাফরী।