নিউজ ডেস্ক
শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে একদিন আগেই রায়ট কার, জলকামান ও সাজোয়া যান নিয়ে নয়াপল্টনে উপস্থিত হয়েছে অসংখ্য পুলিশ। আনুষ্ঠানিকভাবে অনুমতি না পেলেও শুক্রবার সকাল থেকেই দলটির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের ভিড় করতে থাকে নেতাকর্মীরা। মিছিলও করতে দেখা যায় তাদের। এরপর সন্ধ্যায় সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে।

