নিউজ ডেস্ক
লেবার পার্টিসহ যুগপৎ আন্দোলনের শরিকদলগুলোর শান্তিপূর্ণ মহাসমাবেশ কর্মসুচিতে পুলিশ-আওয়ামী লীগের বর্বরোচিত হামলা, টিয়ারগ্যাস, সাউন্ডগ্রেনেড ও গুলি করে কর্মসুচি বানচালের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল ২৯ অক্টোবর সকাল-সন্ধা হরতাল কর্মসুচি সফল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। হামলার ঘটনায় লেবার পার্টির ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
সংক্ষিপ্ত সমাবেশে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ২৮ অক্টোবর বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতির জঘন্যতম দৃষ্টান্ত। গণ-আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। লগি বৈঠার হত্যাকাণ্ড রাজনীতির ইতিহাসের কলঙ্কজনক ট্রাজেডি। তারা অবৈধ ক্ষমতা কুক্ষিগত করতে জনগণের ওপর বর্বরোচিত হামলা মামলা নির্যাতন নিপীড়ন করছে। জনগণ ভোটাধিকার প্রতিষ্ঠায় জেগে উঠেছে। এবার শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। তাই বিনাভোটের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনঘণ্টা বেজে উঠেছে।
শনিবার (২৮ অক্টোবর) পুরানা পল্টন রোডে লেবার পার্টি সভাস্থলে হামলা চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন।
ডা. ইরান বলেন, ‘সরকার খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা নিয়ে নোংরা রাজনীতি করছে। প্রত্যেক নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে সুযোগ না দেয়া চরম নিষ্ঠুরতা ও মানবতা বিরোধী অপরাধের শামিল। সুচিকিৎসা থেকে বঞ্চিত করে পরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে, এতো খালেদা জিয়ার মৃত্যু হলে সরকারকে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে। দেশ আজ অকার্যকর ও ব্যর্থ রাষ্ট। সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সরকারের অজ্ঞাবহ দলবাজ দিয়ে আওয়ামীকরণ করা হয়েছে। বিগত ১৫ বছরে কিছু ইট-পাথরের স্থাপনা ছাড়া সরকারের কোনো অর্জন নাই। এসব ইট-পাথরের অবকাঠামো নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে।’
কর্মসুচিতে অংশ নেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু, আলাউদ্দিন আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, যুগ্ম-মহাসচিব নুরুল ইসলাম সিয়াম, আবদুর রহমান খোকন, মুফতি তরিকুল ইসলাম সাদী, মোহাম্মদ রুম্মান সিকদার, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রিয় সদস্য নাসির উদ্দিন তালুকদার, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও যুগ্ম-সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

