• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:৪৩
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ১:৪৩

আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছেলেকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে না পেয়ে ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১টার পর গুলশানের বাসায় তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, পুরোনো একটি মামলায় তাজওয়ার এম আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানাহাজতে রাখা হয়েছে। তবে কী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।