• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:২৮
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ২:২৮

বিএনপি নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
বিএনপির এক নেতাকে পিটিয়ে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এ অভিযোগ করেছেন।

নিহতের নাম মোঃ আবদুর রশিদ। তিনি আদাবর থানার সাবেক যুবদল নেতা বর্তমান আদাবর থানা বিএনপির ৩০ নম্বর ওয়ার্ডের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন।

আমিনুল হক অভিযোগ করেন, হরতালের মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে আবদুর রশিদকে হত্যা করেছে।