• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১:৪০
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১:৪০

অবরোধের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ

নিউজ ডেস্ক
বিএনপি জামায়াতের ডাকা অবরোধকে সমর্থন করে রাজধানীর খিলগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ছাত্রদল। মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল করে অবস্থান নিতে দেখা গেছে ছাত্র সংগঠনের এই নেতাকর্মীদের।

এ বিক্ষোভের নেতৃত্বে দিয়েছেন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সহ-সভাপতি নাছির উদ্দিন নাছির।

বিক্ষোভে অংশ নেন ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল আরিফ, আব্দুস সাত্তার পিয়াস, মো: মোস্তাফিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল, সহ-সাংগঠনিক ইমরান নওশাদ ও সদস্য মো: শাহেদ হাসান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: হুমায়ন কবির, যুগ্ম আহবায়ক সোহাগ ভূইয়া, ইফতেখার উদ্দিন ফয়সাল, কাজী ইকবাল হোসেন শিখর, আনোয়ার হোসেন বাপ্পি, আল আমিন, আব্দুর রাজীব ও সদস্য মনিরুজ্জামান টিটু এবং রাফাত জামান গাফ্ফার আহবায়ক, সবুজবাগ থানাসহ বিভিন্ন থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিএনপি। তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com