• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১:৫৪
আপডেট: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ১:৫৪

নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের মিছিল

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় গণঅধিকার সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে বাংলামোটর মোড়ে থেকে মিছিল বের হয়ে মগবাজারের কাছে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিন দিনের যে অবরোধ কর্মসূচি শুরু হয়েছে আমরা তা পালন করছি। এই অবরোধ সফল করার জন্য আমরা রাজপথে থাকব, প্রয়োজন হলে জীবন দেব। বিরোধীদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সহিংসতা চালানোর জন্য সরকার বাসে, গাড়িতে অগ্নিসংযোগ করছে, বোমাবাজি করছে। জনগণকে সতর্ক থেকে এই কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি।