• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:২৭
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:২৭

অবরোধ সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা, গুলিবর্ষণ যুবদল নেতার মৃত্যু এবং অসংখ্য নেতাকর্মীকে আটক ও আহত করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

০১নভেম্বর সকালে পুরান ঢাকা এলাকায় মিছিল করে ছাত্র সংগঠনটি। এর নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, বিএম মিলাদ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আবির, সহ-সভাপতি শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, সুমন সর্দার, জাফর আহম্মেদ, মোস্তাফিজুর রহমান রুমি, সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্ণব, আসিফ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক শামসুল আরেফিন, সহ-সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সহ-প্রচার সম্পাদক মেহেদী হাসান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, সদস্য আফনানসহ অসংখ্য নেতাকর্মী।