• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিকে ত্রুটিপূর্ণ বললেন পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৫৬
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৫৬

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিকে ত্রুটিপূর্ণ বললেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

বাংলাদেশে চলমান বিক্ষোভে সহিংসতা নিয়ে দেয়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতিকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে নিয়েও অনেকে খেলছে, জো বাইডেনের ভুয়া উপদেষ্টা তারই প্রমাণ।
বুধবার এসব কথা বলেন তিনি।

এর আগে মঙ্গলবার ইউএনএইচসিআরের ওয়েবসাইটে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগোচ্ছে তখন আমরা সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যে, এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা তাদেরকে সহিংসতায় উসকানি সৃষ্টি করতে পারে এমন বিবৃতি প্রদান বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানাই।