• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

‘তাপ’ দিয়ে নতুন খবর দিলেন তানিয়া

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪২
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৪২

‘তাপ’ দিয়ে নতুন খবর দিলেন তানিয়া

বিনোদন ডেস্ক

বছর দুয়েক আগে অনেকটা চুপি চুপি ২৩ বছরের সংসারের ইতি টানেন কণ্ঠশিল্পী এস আই টুটুল ও মডেল-অভিনেত্রী তানিয়া আহমেদ। গেল বছর প্রকাশ্যে আসে খবরটি। কিন্তু আড়ালেই ছিল তানিয়া-টুটুলের বিচ্ছেদের কারণ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তা। একে অপরের ওপর দায় চাপিয়েছেন তারা। তার মাঝেই নতুন এক খবর দিলেন তানিয়া।

‘তাপ’ নামের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ খবর। সিনেমাটি পরিচালনা করবেন সুমন ধর। এটিই হবে নির্মাতার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সিনেমাটি নিয়ে তানিয়া বলেন, ‘দুই দিন পরপর পরিচালকের সঙ্গে কথা হচ্ছে। সাইন করতে চেয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি। সাধারণত আমাদের দেশের সিনেমায় দেখা যায়, হিরো-হিরোইননির্ভর গল্প। এটা প্যারালাল দুই নারীর গল্প। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’

সিনেমাটি কেন্দ্রীয় চরিত্রে কাজ করবেন তানিয়া। চলতি বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে। বলে জানিয়েছেন নির্মাতা। এতে নিজের চরিত্র নিয়ে তানিয়া বলেন, ‘আমার কাছে মনে হয়, আমার এই বয়সে এসে আমি তো হিরোইন হিসেবে অভিনয় করব না। আমি এ রকম কিছু একটা করতে চাই, যেটার মাধ্যমে আমার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারব।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com