• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রাজধানীতে গণফোরামের মিছিল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৩৪
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ২:৩৪

রাজধানীতে গণফোরামের মিছিল

নিউজ ডেস্ক

অবরোধ কর্মসূচি সফলে মিছেল করেছেন গণফোরাম নেতাকর্মীরা। বুধবার গণফোরাম ও পিপলস পার্টি আরামবাগ থেকে অবরোধ সফল করতে মিছিল শুরু করে শাপলা চত্বর ঘুরে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে শীর্ষ নেতৃবৃন্দের বক্তব্যে শেষ হয়।

মিছিল শেষ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিক, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী। সঞ্চালনা করেন গণফোরাম তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

আরও উপস্থিত ছিলেন গণফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, যুব ক্রিড়া সম্পাদক তাজুল ইসলাম, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ,কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, এরশাদ জাহান সুমন, মাহফুজুর রহমান মাসুম, নূরনবী, ফারুক হোসেন, কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, শেখ শহিদুল, স্বপন দেওয়ান বুলেট।

বাংলাদেশ পিপলস পার্টির প্রেসিডিয়াম মেম্বার মোঃ আতিকুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম সরদার, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ লিটন জোয়ার্দার সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।