• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

৭২ ঘণ্টার মধ্যে পেনশন পেলেন নিহত আমিরুল

প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৭:৩০
আপডেট: বুধবার, ১ নভেম্বর, ২০২৩ ৭:৩০

9787589

৭২ ঘণ্টার মধ্যে পেনশন পেলেন নিহত আমিরুল

নিউজ ডেস্ক
দায়িত্ব পালনরত অবস্থায় বিএনপি নেতাকর্মীদের নির্মম হামলায় নিহত পুলিশ সদস্য মো. আমিরুল ইসলামের মৃত্যুর ৭২ ঘণ্টার মধ্যে পেনশনের চেক ও আনুতোষিক সুবিধা প্রদান করলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ডিএমপি হেডকোয়ার্টার্সে নিজ অফিস কক্ষে নিহত আমিরুলের পরিবারের কাছে তিনি পেনশনের চেক, ভবিষ্যৎ তহবিলের জমাকৃত অর্থ ও ল্যামগ্রান্ডের সমুদয় অর্থ প্রদান করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খ. মহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ সময় কমিশনার তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আমরা ঢাকা মেট্টোপলিটন পুলিশ ৩৪ হাজার সদস্য নিয়ে একটি পরিবার। আমিরুলের পরিবারও আমাদের পরিবার। যেকোনো প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকবে।’

এ সময় আমিরুলের ছোট্ট মেয়েটি তার বাবার চেয়ে বড় পুলিশ হওয়ার আশা ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গত শনিবার (২৮ অক্টোবর) বিএনপি-জামায়াতের সমাবেশে আসা মানুষের নিরাপত্তায় ভোর থেকেই বক্স কালভার্ট রোডের মাথায় দায়িত্ব পালন করছিলেন কনস্টবল আমিরুল। বিএনপি-জামায়াতের সমাবেশ থেকে পূর্বপরিকল্পিতভাবে নারকীয় সন্ত্রাসী হামলায় মৃত্যুবরণ করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com