• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় আ.লীগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:১২
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:১২

অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় আ.লীগ

নিউজ ডেস্ক
বিএনপি-জামাতের অবরোধের শেষ দিনেও সতর্ক পাহারায় রয়েছে নগর দক্ষিণ আওয়ামী লীগ। নাশকতা ঠেকাতে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যাও বাড়ছে।

বর্তমানে সেখানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান সিরাজ, নগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার কবি ও দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজসহ দলীয় নেতাকর্মীরা অবস্থান করছেন।

সরকার পতনে এক দফার আন্দোলনের চূড়ান্ত ধাপে হরতাল-অবরোধের মতো কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এরই ধারাবাহিকতায় গত রবিবার (২৯ অক্টোবর) হরতাল শেষে তিনদিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তবে বিএনপি নির্বাচন বানচালে নাশকতা করতে চায় জানিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগও।

অবস্থান নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেন, ‘বিএনপি নাশকতার নামে নির্বাচন বানচাল করতে চায়। তারা জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। আমরা তাদের এই সহিংসতার বিরুদ্ধে এবং জনগণের জান-মালের রক্ষায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। আমরা সতর্ক পাহারায় আছি।’

এর আগে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামাত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জান-মালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে, সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com