আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের নামে সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড রুখতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপির নির্দেশনা বাস্তবায়নে রাজপথে বিশাল মোটর সাইকেল মহড়া দিয়েছে ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে নগরীতে মোটর সাইকেল মহড়া দিয়েছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশাল মোটর সাইকেল মহড়ার নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইয়াসিন আরাফাত শাওনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিশাল মোটর সাইকেল শোডাউনটি নগরীর পন্ডিতপাড়া এলাকায় প্রয়াত ভাষা সৈনিক শামসুল হকের বাসার সামনে থেকে শুরু করে নতুন বাজার, কাচারীর জিরোপয়েন্ট মোড়, গাঙ্গিনারপাড়, স্টেশন রোড, কালীবাড়ি, পাটগুদাম ব্রীজমোড়, দিগারকান্দা বাইপাস, আকুয়া বাইপাস হয়ে ফের পন্ডিতপাড়া এলাকায় এসে শেষ করে।
বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ঠেকাতে মোটর সাইকেল মহড়ার শুরুতে মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন আরাফাত শাওন বলেন, মাননীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ফুলপুর তারাকান্দা আসনের জনপ্রিয় এমপি জননেতা শরীফ আহমেদ এর নির্দেশনা বাস্তবায়নে ‘কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে রাজপথে আছি থাকবো। ইনশাআল্লাহ।
বিশাল মোটর সাইকেল মহড়ায় মহানগর যুবলীগের সদস্য মনিরুজ্জামান রনি, যুবলীগ নেতা ফয়সাল আহম্মেদ কিতাব, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি হোসাইন মোহাম্মদ আফজাল, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সবুজ, ফাহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

