• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ডেমরায় ঢাকা সিলেট মহাসড়কে জামায়াতের অবরোধ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:০১
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:০১

ডেমরায় ঢাকা সিলেট মহাসড়কে জামায়াতের অবরোধ

নিউজ ডেস্ক
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সব নেতৃবৃন্দের মুক্তি, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন দিন ব্যাপী অবরোধের ৩য় দিনে রাজধানীর ডেমরায় মহাসড়ক অবরোধ করছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু নাবিল, আব্দুল্লাহ আল আমিন, আসিফ আদনান, মাওলানা মাহমুদুর রহমান, মো. শাহজাহান, মতিউর রহমান, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মির্জা হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।