• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পদত্যাগ না করলে গণভবন ঘেরাও করা হবে: নুর

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৮:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৮:৩৪

পদত্যাগ না করলে গণভবন ঘেরাও করা হবে: নুর

নিউজ ডেস্ক

টানা ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ সমর্থনে গণঅধিকার পরিষদের একাংশ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় তাদের মিছিলটি পল্টন টাওয়ারের সামনে থেকে বের হয়। পরে মিছিল পানির ট্যাংকি মোড়, পল্টন মোড় ঘুরে আবারও পানির ট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী যদি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে গণভবন ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে ।

তিনি বলেন, জনগণ সারাদেশে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত টানা হরতাল-অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে হবে। আর প্রশাসনের ভাইদের বলবো, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণ আপনাদের শত্রু না। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে তার পরিণতি খারাপ হবে।

নুর বলেন, সরকার শ্রমিক আন্দোলনে হামলা করে মিরপুরে ২ জন এবং গাজীপুরে ১ জনকে হত্যা করেছে। এরআগে ২০১৩ সালে আলেমদের মেরেছে, রাজনীতিবিদদের মারছে, গণগ্রেপ্তার করছে। এদের হাতে কেউ নিরাপদ নয়। তাই সকলে মিলে রাজপথে নেমে সরকারের পতন ঘটাতে হবে।

গতকাল মগবাজার থেকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা উজ্জ্বলকে অন্যায়ভাবে আটক করেছে, বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণগ্রেপ্তার করছে। অনতিবিলম্বে গণঅধিকার পরিষদের নেতা উজ্জ্বলসহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, জনগণের আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে সরকার গণগ্রেপ্তার করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের গ্রেপ্তার করেছে। বিএনপি, গণঅধিকার পরিষদসহ ভিন্নমতের রাজনৈতিক দলের নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি করছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাচ্ছে। মূলত সরকার হামলা-মামলা করে আন্দোলন দমন করতে মরিয়া।

মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতিমা তাসনিম, আব্দুজ জাহের, সহ সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, রবিউল ইসলাম, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ভূইয়া, দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com