• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা আমিনুল হককে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৪১
আপডেট: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ৩:৪১

বিএনপি নেতা আমিনুল হককে তুলে নেওয়ার অভিযোগ

নিউজ ডেস্ক

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হককে রাজধানীর গুলশানের হোটেল আমারির উল্টো পাশের বিল্ডিং থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে আমিনুল হককে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ।
এ সময় আমিনুল হকের সঙ্গে গাড়ি চালক, পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব সাজ্জাদুল মিরাজকে তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন রিজভী।