• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এবার রোব-সোমবার অবরোধ ঘোষণা এলডিপির

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:৫২
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১২:৫২

এবার রোব-সোমবার অবরোধ ঘোষণা এলডিপির

নিউজ ডেস্ক
বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোকে আগামী ৫ ও ৬ নভেম্বর (রোব ও সোমবার) ৪৮ ঘণ্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে অলি বলেন, বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সর্বস্তরের নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৫ ও ৬ নভেম্বর অবরোধ কর্মসূচি সফল করুন। আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে। সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনতে হবে। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য।

অলি বলেন, গত তিনদিন সমগ্র দেশব্যাপী আন্তরিকতার সঙ্গে অবরোধ সফলভাবে পালন করে আপনারা সরকারের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আগামী দিনগুলোতেও আপনারা আমাদের সঙ্গে কর্মসূচিগুলো সুশৃঙ্খলভাবে ও শান্তিপূর্ণভাবে পালন করুন। এ সরকারকে বিদায় করতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com