• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১১:৫৫
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ১১:৫৫

গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা গণ অধিকার পরিষদের

জনতার আওয়াজ ডেস্ক
গণতন্ত্র পুনরুদ্ধারে ২৮ অক্টোবরের সমাবেশ ও পরবর্তী হরতাল-অবরোধে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় পুরানা পল্টন আল-রাজী কমপ্লেক্সের সামনে এ দোয়া ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক, বিএলডিপি মহাসচিব শাহাদত হোসেন সেলিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো: রাশেদ খান, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু প্রমুখ।