• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিএনপি নেতা আমির খসরু গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ২:১৮
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ২:১৮

বিএনপি নেতা আমির খসরু গ্রেপ্তার

নিউজ ডেস্ক

বিএনপির স্হায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ১টার পর গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন আমীর খসরু চৌধুরীর ছেলে ইসরাফিল খসরু। এর আগে আমীর খসরুর খোঁজে গুলশানের ওই বাড়িটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ তিনজনকে। সন্ধ্যা রাতে গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহিরউদ্দিন স্বপনকে।