• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সরকার সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ: কৃষিমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৬:৩২
আপডেট: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৬:৩২

সরকার সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ: কৃষিমন্ত্রী

নিউজ ডেস্ক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে একটি রাজনীতি দল আগুন সন্ত্রাস শুরু করেছে। নির্বাচন করতে দিবে না, সংবিধান অনুযায়ী দেশ চলতে দেবে না। তারা দেশের কল্যাণ ও মঙ্গল চায় না। আমরা ২০১৪-১৫ সালে দেখেছি তারা গাড়ি পুড়িয়েছে। আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। ২৮ তারিখেও একই কায়দায় পুলিশকে হত্যা করেছে। এটা কোনক্রমেই গ্রহণযোগ্য নয়।

শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীর মুশুদ্দি উত্তরপাড়া গ্রামে খামারি অ্যাপের কার্যকারিতা যাচাই ও উচ্চ ফলনশীল আমন ধানের ফসল কর্তন ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আমরা যদি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই রাজনৈতিক স্মৃতিশীলতা দরকার। দেশের শান্তি দরকার এবং সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। এই সরকার জাতির কাছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করতে প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি বলেন, তাদেরকেই ধরপাকড় করা হচ্ছে যে সব বিএনপির নেতারা তাদের কর্মীদেরকে সন্ত্রাস করার জন্য উস্কে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব মানুষের জানমালের নিরাপত্তা দেয়া। তাদের যানবাহনের নিরাপত্তা দেয়া। আইনশৃঙ্খলা বাহিনী ভিডিও ফুটেজ দেখে আইডেন্টিফাই করে সন্ত্রাসের সাথে জড়িতদের গ্রেফতার করছে। শান্তিপ্রিয় কোন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে না।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com