• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বিএনপির ৫ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ২:২৩
আপডেট: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩ ২:২৩

bbnnnpp 1

বিএনপির ৫ নেতাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমসহ ৫ জনকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার (৪ নভেম্বর) সকালে ভৈরবের একটি বাসা থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, ‘আজ সকালে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরীফুল আলম সহ ৫ (পাঁচ) জনকে ভৈরবের একটি বাসা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

অন্যান্যরা হলেন, বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com