• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

এস আর মিউজিক এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৪:০৪
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৪:০৪

এস আর মিউজিক এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সিনিয়র করেসপন্ডেন্ট
এস আর মিউজিক ফ্লিমস এর আয়োজনে গতকাল শনিবার বিকেলে সেগুনবাগিচার কচিকাঁচা মেলা মিলনায়তনে এস আর মিউজিক এর তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংগঠন এর উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ নজরুল ইসলাম তামিজীর সভাপতিত্বে উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।
প্রধান অতিথির বক্তব্যে রাখেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র স্যার দা মো.রমজান আলী। প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুপার হিরো ডি এ তায়েব।
বাংলা দেশের জনপ্রিয় উপস্থাপক মো.মঞ্জুর হোসেন ঈসা এবং একুশে টেলিভিশন এর উপস্থাপিকা রুমানা আক্তার রুনা’র পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর কর্ণধার, সিইও লায়ন মো.সাহাব উদ্দিন ভূঁইয়া, বক্তব্য রাখেন রোটারিয়ান রওশন আরা রুবি,মো.লিটন মিয়া,বিশিষ্ট সমাজসেবক আক্কাস আলী শেখ সহ প্রমুখ।
আলোচনা শেষে যাদুশিল্পী মো.মোক্তার হোসেন এর পরিচালনায় দেশসেরা সংগীত শিল্পী, নৃত্য শিল্পী এবং অভিনয় শিল্পীদের গান,নৃত্য ও একক অভিনয় দুর্দান্তভাবে পরিবেশিত হয়।
সভায় এশিয়া উপ মাহাদেশের স্রেষ্ঠশিক্ষানুরাগী ও সমাজসেবক হিসাবে মানিকগঞ্জ এর মেয়র স্যার দা মো.রমজান আলী,আলোকিত সমাজসেবক জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম এবং সুপার হিরো ডি এ তায়েব কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com