• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বনশ্রী এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৪১
আপডেট: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ১:৪১

বনশ্রী এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক

নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ডাকা দ্বিতীয় ধাপে দুই দিনের অবরোধের প্রথম দিনে ববনশ্রী এলাকায় অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।

আজ সকাল ৭.৩০ টায় বনশ্রী এলাকায় মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ সভাপতি নাছির উদ্দীন নাছির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পিয়াস ও রেহেনা আক্তার শিরিন, সহ সাধারণ সম্পাদক আহি আহমেদ জুবায়ের, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
মোঃ মাহবুব শেখ।

উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, ১ম যুগ্ম আহবায়ক সোহাগ ভুঁইয়া।

ঢাকা মহানগর মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইফতেখার ফয়সাল, আরমান হোসেন বাপ্পি ও সদস্য মনিরুজ্জামান টিটু, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত হোসেন ও ছাত্রদল নেতা ওবায়দুল হক সহ
খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।